চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেছেন, পটিয়ার রাজনৈতিক পরিবেশ শান্ত রাখতে এবং উন্নয়নকে এগিয়ে নিতে পারস্পরিক সহনশীলতা জরুরি। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং গণমানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে পটিয়ার বায়তুশ শরফ মাদ্রাসা মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোথর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন, দোয়া ও এতিম ছাত্রদের সঙ্গে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, ইফতেখার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন সুমন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ চৌধুরী, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু, সেলিম মাস্টার, হাজী দ্বীন মোহাম্মদ, কবিয়াল আবু ইউসুফ, এডভোকেট জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, আবুল হাসেম, জাগির মেম্বার, আব্দুল মাবুদ, রফিক খাঁন, জাফর ভান্ডারী, শেখ আইয়ুব, কাসেম চেয়ারম্যান, আলী আজগর আকবরী, মো. সোহেল, লোকমান, মফিজ, রহিম চৌধুরী, আনোয়ার হোসেন রুবেল, বেলাল, আহসান, শাহ আলম, ইব্রাহীম মির্জা, জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে পটিয়ার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











