গণফোরাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার কর্মীসভা

| সোমবার , ২ নভেম্বর, ২০২০ at ১০:৫৪ পূর্বাহ্ণ

গণফোরাম চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার একযৌথ কর্মীসভা গত শনিবার বিকাল ৪ টায় দোস্ত বিল্ডিংস্থ জেলা কার্যালয়ে মনজুর মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গণফোরাম চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি রতন ব্যানার্জী কেন্দ্রীয় ও জেলার বর্তমান সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরে বলেন, গণফোরাম একটি প্রতিষ্ঠিত দেশপ্রেমিক গণতান্ত্রিক দল, যার বিরুদ্ধে ব্যক্তি বিশেষের ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য। সভায় আরো বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক রনজিত সিকদার, উত্তর জেলা সহ-সভাপতি মোবারক হোসেন চৌধুরী (বাবু), উজ্জ্বল ভৌমিক, মো. মহিউদ্দিন, ডা: আশীষ বড়ুয়া ও নুরুল আবছার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য গণফোরামের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করার লক্ষে গণফোরাম চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় তিন জেলায় ৭ সদস্য বিশিষ্ট তিনটি কর্মী সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আগামী ৭ নভেম্বর প্রস্তুতি কমিটির সভা, আগামী ১৪ নভেম্বর বিকাল ৩টায় জেলা কার্যালয়ে কর্মী সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স মালিককে মারধর, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে যুব দিবসের আলোচনা সভা