খাগড়াছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় এক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ।

পুলিশ জানায়, নিহত সাধন রঞ্জন চাকমা দুইল্ল্যতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে দুইল্ল্যতলী ইউনিয়নের চেয়ারম্যান ত্রিলন চাকমা তার নিখোঁজের বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ তার সন্ধানে ঘটনাস্থলে যায়। স্থানীয় ব্যক্তিরা নিহত ইউপি সদস্যের বাড়ির অদূরে পাহাড়ের লাগোয়া একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যেতে পারে। নিহতের ছেলে হেমন্ত চাকমা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজানালার গ্রিলের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর লাশ