খাগড়াছড়িতে সহকর্মীদের শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত হলেন জাতীয় অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশের বার্তা সম্পাদক সাংবাদিক ওমর ফারুক শামীম। গতকাল শনিবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে খাগড়াছড়ি কোর্ট জামে মসজিদে জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণে মারা যান। মৃত্যুকালীন তার বয়স ছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, পুত্র, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওমর ফারুক শামীম দৈনিক জনকণ্ঠের খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন।










