কোয়ালিটি অনূর্ধ্ব–১৫ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ)। গতকাল বুধবার সানোয়ারা মিনি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় এ জে ক্রিকেট একাডেমিকে ৩৯ রানে হারায় চট্টগ্রাম ক্রিকেট একাডেমি। চট্টগ্রাম ক্রিকেট একাডেমি টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৫৭ রান করে। দলের রাফি ৬১, ওয়াসি ৪৬ ও জাহিন ১৭ রান করেন। ১৫৮ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ১১৯ রান করতে এ জে ক্রিকেট একাডেমি সক্ষম হয়। বিজয়ী দলের রাফি ৬১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।












