রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা সাত দিনের অবকাশ পাচ্ছেন দেশের মানুষ। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। খবর বিডিনিউজের।
হিজরি বর্ষের জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। সে হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে বাংলাদেশে কোরবানি ঈদ হতে পারে। এর আগে ঈদযাত্রার ভোগান্তি কমাতে সরকার ১৮ মার্চ ছুটি ঘোষণা করায় দেশের মানুষ টানা সাত দিন ছুটি পেয়েছিল রোজার ঈদে।













