কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণের অন্যতম মাধ্যম কিয়ামুল লাইল

ইসলামিক ফ্রন্টের মাহফিলে আল্লামা জুবাইর

| বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:১১ অপরাহ্ণ

ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেছেনপবিত্র রামাদানে কিয়ামুল লাইলের গুরুত্ব অপরিসীম। যা বান্দার ঈমানী দৃঢ়তা বৃদ্ধি করে এবং হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে। এছাড়া পাপ মোচন করে, আত্মিক প্রশান্তি দেয় এবং জান্নাতের সোপান হিসেবে কাজ করে। কিয়ামুল লাইল কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ, স্খলনমুক্ত ও বিশুদ্ধ চরিত্র গঠনের ক্ষেত্রে অন্যতম নিয়ামক শক্তি। ইসলামিক ফ্রন্ট মহানগরের উদ্যোগে গত ১০ মার্চ বাদে তারাবিহ নগরীর কালা মিয়া বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ২৯ তম পবিত্র কিয়ামুল লাইল মাহফিলে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে কিয়ামুল লাইল মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেনইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক ছিলেন ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেনকেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, সাংবাদিক সবুর শুভ, সাংবাদিক ইফতেখারুল ইসলাম, সাংবাদিক মিনহাজুল ইসলাম, সাংবাদিক মুজিবুল হক, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক রেজা মুজাম্মেল, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা। স্বাগত বক্তব্য দেন, ইসলামিক ফ্রন্টের মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহেদ মুরাদ। প্রধান বক্তা ছিলেন, যুবফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনির হোসাইন। বিশেষ বক্তা ছিলেনগহিরা আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফখরুদ্দীন। শুভেচ্ছা বক্তব্য দেন, মাওলানা মহিউদ্দিন তাহেরী।

উল্লেখ্য, পবিত্র খতমে কোরআন ও খতমে গাউছিয়া শরিফের মাধ্যমে মাহফিল শুরু হয়। এরপর কিয়ামুল লাইল নামাজ আদায়, মিলাদ, কিয়াম, জিকিরআজকার ছাড়াও আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জেন্ডার সমতা, শিশু অধিকার ও সহিংসতা প্রতিরোধে বিশেষ ডায়লগ
পরবর্তী নিবন্ধমানব সম্পদ উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই