কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র এক নম্বর ইউনিটে রক্ষণাবেক্ষণ শুরু

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে রক্ষনাবেক্ষন কাজ শুরু হয়েছে। কাজের জন্য ২ নম্বর ইউনিটটি বন্ধ রাখা হয়েছে। ১ নম্বর ইউনিটের রক্ষনাবেক্ষন কাজ করার জন্য দেশীয় প্রকৌশলীদের পাশাপাশি বিদেশী প্রকৌশলীরা ও কাজ করবেন বলে সূত্রে জানা গেছে। বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট রক্ষনাবেক্ষন কাজের জন্য বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের। তিনি বলেন রক্ষনাবেক্ষন কাজ সম্পন্ন হলে ১ নম্বর ইউনিট থেকে নিরবচ্ছিন্নভাবে সর্বোচ্চ বিদ্যুৎ পাওয়া যাবে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্র জানায়, বিদ্যুৎ কেন্দ্রে মোট ৫টি ইউনিট রয়েছে। এর মধ্যে ২০১৯ সালে ২ নম্বর ইউনিটটি রক্ষনাবেক্ষন কাজের জন্য বন্ধ করা হয়েছিল। বন্ধ ইউনিটটির রক্ষনাবেক্ষন কাজ সম্পন্ন হতে দীর্ঘ ২ বছর সময় লাগে। গত ডিসেম্বর মাস থেকে ২ নম্বর ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে। এই ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র পানির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে যাচ্ছে। এই কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ে মাত্র ২৫ পয়সা। বাংলাদেশে আর কোন বিদ্যুৎ কেন্দ্র থেকে এতঅল্প খরচে বিদ্যুৎ উৎপন্ন হয়না বলে সূত্রে জানা গেছে। বিদ্যুৎ উৎপাদন করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বছরে শত কোটি টাকা মুনাফা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধঅসত্য তথ্য ছড়ানো হচ্ছে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইয়াবাসহ প্রতিবন্ধী যুবক গ্রেপ্তার