কাপ্তাইয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের মাঝিপাড়া সংলগ্ন বটতল বাজারে ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুনে দেবু বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া এবং ক্যওসিং মারমার দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, রাত আনুমানিক ৩টার সময় হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। তবে সেই সময় চন্দ্রঘোনা থানা পুলিশের একটি দল নিয়মিত টহলে ছিল। টহল পুলিশের এসআই টিটু চন্দ্র দাশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে সহায়তা করেন। পরে রাত প্রায় ৪টার সময় পার্শবর্তী রাঙ্গুনিয়া দমকল বাহিনীর স্টেশন অফিসার জসিম উদ্দিনের নেতৃত্বে একটি ফায়ার টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসআই টিটু চন্দ্র দাশ জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই আগুনে প্রায় ১২ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপারমাণবিক আলোচনার আগে আইএইএ প্রধানের সঙ্গে ইরানের বৈঠক
পরবর্তী নিবন্ধগ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির অভিষেক অনুষ্ঠান