রাউজানের কাগতিয়ায় হযরত গাউছুল আজম মুনিরী (রা.) আট পাড়ার সম্মিলিত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মিরাজুন্নবী (সা.) মাহফিল ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু উপলক্ষ্যে ঈছালে ছাওয়াব মাহফিলের প্রস্তুতি উপলক্ষে মত বিনিময় সভা গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ–সভাপতি মাওলানা মুহাম্মদ সোলাইমান তালুকদার।
বক্তব্য দেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ–সভাপতি ও হযরত গাউছুল আজম মুনিরী (রা.) ও তাহফিজুল কোরআন নূরানী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়্যদ মোহাম্মদ মহিউদ্দিন, ওলামা পরিষদের সহ–সাধারণ সম্পাদক মাওলানা কাজী মুহাম্মদ ইসমাইল, ওলামা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ মাসুদ করিম,মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুচ্ছাফা, মোহাম্মদ দিদু সওদাগর, মোহাম্মদ শফি, কাজী মোহাম্মাদ হারুন, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ কাশেম, মুহাম্মদ আলমগীর, মাওলানা আবুল হাশেম, ছৈয়্যদ মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ এমরান, মুহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












