কাউন্সিলর কাপ দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:১৩ পূর্বাহ্ণ

কাউন্সিলর কাপ দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনালে বহদ্দারহাট মরিয়ম স্মৃতি সংসদ ২–০ গোলে রাহাত্তর পুল হাজী নূর বঙ স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলার শুরুতে চান্দগাঁও এর সাবেক কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা ও

সম্মাননা প্রদান করা হয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ অর্থ ও রানারস আপ দলকে ট্রফিসহ নগদ অর্থ, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতাকে নগদ অর্থসহ ট্রফি প্রদান করেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দল গঠনে ক্রিকেটারদের রিপোর্টিং কাল
পরবর্তী নিবন্ধরাফি স্মৃতি জুনিয়র ক্রিকেটের ক্লাব প্রতিনিধি সভা অনুষ্ঠিত