কর্ণফুলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৯:১৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীর শিকলবাহায় পুকুরে ডুবে মো. সিফাত নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলীবাপের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিফাত ওই এলাকার মো. সিরাজের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে খাওয়ার পর সিফাতের বাবা বাড়ি থেকে বের হন। পরিবারের সবার নজর এড়িয়ে বাবার পিছু পিছু ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে খেলছিল শিশুটি। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিকলবাহা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, সিফাত পরিবারের ছোট সন্তান ছিল। হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে আনা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধঈদের ছুটিতে কক্সবাজারে ৮ লাখ পর্যটকের সমাগম
পরবর্তী নিবন্ধঅনিরুদ্ধ বড়ুয়া মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি পেল ১৪০ শিক্ষার্থী