স্বাধীনতার কবিতা উৎসব, ছড়া উৎসব, গান, নতুন বইয়ের পাঠ উন্মোচন উৎসব, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ বর্ণিল আয়োজনে গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়েছে ২ দিন ব্যাপী স্বাধীনতার বই উৎসব। শৈলী প্রকাশনের আয়োজনে এবং বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির সহযোগিতায় স্বাধীনতার বই উৎসবের সমাপনী অনুষ্ঠানে নতুন বইয়ের পাঠ উন্মোচন পর্বে কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, শৈলী আয়োজিত স্বাধীনতার বই উৎসব বইয়ের প্রতি বৃহত্তর পাঠকের অনুরাগ গড়ে তুলবে। তিনি আরো বলেন, একটি মানচিত্র, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা অর্জনে বাঙালি জাতিকে অনেক রক্ত দিতে হয়েছে। বাঙালির কষ্টার্জিত স্বাধীনতার ইতিহাস আমাদের শিশু–কিশোর ও তরুণ প্রজন্মকে জানাতে হবে। তিনি আরো বলেন, নতুন লেখকদের মধ্যে বই প্রকাশ স্বপ্নের মতো। সেই স্বপ্ন যেন পাঠকের মধ্যে সঞ্চারিত হয় সেই চেষ্টা করতে হবে। নিজেকে প্রস্তুত করতে হবে পাঠ ও অনুধাবনের মাধ্যমে। কবি রাশেদ রউফ ও বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় এবং প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তীর সভাপতিত্বে লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক, ছন্দা চক্রবর্তী, গোফরান উদ্দীন টিটু, জিএম জহির উদ্দীন, লুনা দাশগুপ্তা, নাজনীন লাকী, নিগার সুলতানা, সৈয়দা সেলিমা আক্তার। এরআগে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। প্রাবন্ধিক সাইফুদ্দিন আহমেদ সাকীর সভাপতিত্বে আলোচক ছিলেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, মুহম্মদ মহসীন চৌধুরী, এস এম আবদুল আজিজ, আরিফ রায়হান। বিকেলে স্বাধীনতার ছড়া উৎসবের উদ্বোধন করেন ছড়াশিল্পী উৎপলকান্তি বড়ুয়া। শিক্ষাবিদ মর্জিনা আখতারের সভাপতিত্বে ছড়াপাঠে অংশ নেন জসীম মেহবুব, কেশব জিপসী, বাসুদেব খাস্তগীর, সৌরভ শাখাওয়াত, মারজিয়া খানম সিদ্দিকা, কাজী নাজরিন, নাটু বিকাশ বড়ুয়া, ইলিয়াস সরকার, পুলক চন্দ। এরপর স্বাধীনতার কবিতা আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন কবি সুলতানা নুরজাহান রোজী। আবৃত্তি করেন সৌভিক চৌধুরী, সিমলা চৌধুরী, শুক্লা, মলিনা মজুমদার, রিনিক মুন, এস টিএফ যুঁথী, সুপ্রিয়া বড়ুয়া, এনায়েত হোসেন পলাশ।
স্বাধীনতার গান পর্বের উদ্বোধন করেন ডা. প্রণব কুমার চৌধুরী। সংগীত পরিবেশনায় ছিলেন শিউলী নাথ, কাকলী দাশগুপ্ত, মিতা দাশ, সত্যজিৎ দাশ কাঞ্চন, কুমুদিনী কলি, বনানী শেখর রুদ্র,। স্বাধীনতার কবিতা উৎসব পর্বের উদ্বোধন করেন কবি রিজোয়ান মাহমুদ। অধ্যাপক মৃণালিনী চক্রবর্তীর সভাপতিত্বে কবিতা পাঠে অংশ নেন ইউসুফ মুহাম্মদ, মাহবুবা চৌধুরী, অঞ্জলি বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, নাসিম আখতার রীনা, তালুকদার হালিম, তাহেরা বেগম, জিতেন্দ্রলাল বড়ুয়া, দীপিকা বড়ুয়া, বাবুল কান্তি দাশ, মোঃ কামাল উদ্দিন, সেলিম তালুকদার আকাশ, আয়েশা পারভীন চৌধুরী, তানভীর হাসান বিপ্লব, সুমি দাশ, স্মরণিকা চৌধুরী, তানজিনা রাহী, নাজনীন আমান, মুহাম্মদ এনামুল হক মিঠু, রাফিয়া ডলি, এস. সুদত্ত বড়ুয়া, দিলরুবা খানম রুবি, রূপম চক্রবর্তী, কস্তুরী সিংহ, সুষ্মিতা তালুকদার মিতুল, ডা. বরুণ কুমার আচার্য, সেবপ্রিয় বড়ুয়া, সুজিত চৌধুরী, শর্মি বড়ুয়া, স্বপ্না রানী বড়ুয়া ,রাজশ্রী মজুমদার, আসিফ ইকবাল, আবদুল হান্নান হীরা, মোহাম্মদ আইয়ুব। সমাপনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মোহাম্মদ জহির, শঙ্কর প্রসাদ দে, রফিকুল ইসলাম ভূঁইয়া, খনরঞ্জন রায়। প্রেস বিজ্ঞপ্তি।












