ওবায়দুল কাদেরের বোনের ইন্তেকাল

প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

| বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি রাজিউন)। গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির মেজো বোন ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফেরদৌস আরার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এক শোকাবার্তায় মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধকাল ১ম আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধরিমান্ডে আনা আসামির কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার