ঐতিহাসিক শোহাদায়ে বদর উদযাপন

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

ঐতিহাসিক শোহাদায়ে বদর যুদ্ধে প্রিয় নবী (.)’র নেতৃত্বে ৩১৩ জন সাহাবী কুরাইশদের ১০০০ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেন, যা ইসলামের প্রথম বড় যুদ্ধ। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগ্রাম যা মুসলিম রাষ্ট্রকে শক্তিশালী করে এবং আরবে ইসলামের প্রভাব বৃদ্ধি করে। এই মহান বিজয় ইসলামের ভিত্তি মজবুত করে। ইমাম বুখারী (রা.) ও তাঁর লিখিত সহীহ বুখারী শরীফ ইসলামের আকাশে অত্যুজ্জ্বল দুই নক্ষত্র।

চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তৈয়্যবীয়া ফার্ম’র উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে পবিত্র শোহাদায়ে বদর উদযাপন ও সারা রাতব্যাপী নাতে মোস্তফা, খতমে বুখারী শরীফ মাহফিলে সভাপতির বক্তব্যে মেসার্স তৈয়্যবীয়া ফার্ম’র চেয়ারম্যান, ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও মুহাম্মদ আলী হোসেন আরিফ উপরোক্ত কথাগুলো বলেন। গত ৭ মার্চ অনুষ্ঠিত মাহফিলে বরেণ্য আলেমগণের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার অধ্যক্ষ আল্লামা হাফেজ আবদুল আলিম রেজভী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী আল কাদেরী, আল্লামা আবুল হাশেম শাহ, আল্লামা আবু তাহের কাদেরী, অধ্যাপক গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী আল কাদেরী, . আল্লামা জালাল উদ্দিন আল আজাহারী, মাওলানা ইলিয়াস আল কাদেরী, . আল্লামা লিয়াকত আলী আল কাদেরী, আল্লামা আলাউদ্দিন আল কাদেরী, আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ ইউনুস রজভী, আল্লামা মুফতি ফরিদুল আলম রেজভী, মাওলানা ইলিয়াছ আল কাদেরী, মাওলানা আবদুস সাত্তার নুরী, মাওলানা ইমরান হোসেন আল কাদেরী, . মতিউর ইসলাম কাদেরী, মাওলানা তারিকুল ইসলাম, মাওলানা নাঈমুল হক, মঞ্জুরুল হক চৌধুরী, আইনজীবী এড. নাছির উদ্দিন, শাহজাদা আলী হাসান মাহমুদ তাসকিন, মুহাম্মদ মোরশেদুল আলম, মুহাম্মদ আবদুর রহিম সওদাগর, শাহজাদা জোবাইদুল ফকির প্রমুখসহ অসংখ্য আলেম, ওলামা, প্রখ্যাত শায়েরবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের আঞ্চলিক গানের স্বনামধন্য গীতিকার- বীর মুক্তিযোদ্ধা কাজল কান্তি দে
পরবর্তী নিবন্ধআহলে বায়তে রাসূলের (দ.) প্রতি ভালোবাসা ঈমানের মাপকাঠি