এ যুদ্ধের শেষ কোথায়?
মনে হচ্ছে – যুদ্ধের শুরু আছে, শেষ নাই!
প্রিয়তম, সবজায়গায় তা–ই
কোনো দম্ভোক্তি দিয়ে বিশেষ কিছু শুরু করতে নাই।
হয়তোবা তোমার প্রথমা যৌবনের কিছু ভুলের কারণে
আমাদের সুন্দর মনের স্বপ্নের পৃথিবীটা নষ্ট হয়ে গেছে ;
শুধুমাত্র ফুঁসে ওঠা ভুলের কিছু দুঃখ
এবং তার গোপনীয়তার কিছু রক্তক্ষরণে!







