এসএসসি–৯৪ বাঁশখালীর উদ্যোগে চট্টগ্রাম নগরীর ফয়’স লেক সি–ওয়ার্ল্ডে গত শুক্রবার (২৪ এপ্রিল) ৯৪ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মো. ইদ্রিছ, অর্থ সম্পাদক সুজল বিশ্বাস, মাহাফুজর রহমান, ত্রিদীব রায় দেব, দিদারুল আলম চৌধুরী, আমীর মো. মাশহুরুল আলী বাবর, এজিএম জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট নাছির উদ্দিন, মনজুর আলম, জাহেদুল আলম চৌধুরী, আব্দুল মান্নান, আব্দুল মোমিন, নুরুল কবীর, মো. ইসহাক, মামুনসহ ১৬টি বিদ্যালয়ের ৫০০ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী। প্রেস বিজ্ঞপ্তি।












