এই দিনে

| সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

টাকা দিবস (বাংলাদেশ)।

১৬৭৮ ভেনেসীয় সংগীতস্রষ্টা আন্তোনিও লুচিও ভিভালদি–র জন্ম।

১৭৪৫ ইংরেজ নাট্যকার ও সংগীতকার চার্লস ডিবডিন–এর জন্ম।

১৭৮৪ ফ্রান্সিস গগ্লাাডুইন–এর সম্পাদনায় ‘ক্যালকাটা গেজেট’ প্রথম প্রকাশিত হয়।

১৮৫২ রুশ সাহিত্যিক নিকোলাই গোগোল–এর মৃত্যু।

১৮৫৬ বিদুষী কবি তরু দত্তের জন্ম।

১৮৫৭ কলকাতা টাউন হলে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গল–এর প্রথম আলোক চিত্র প্রদর্শনী হয়।

১৮৭৭ জার্মান জাতিতত্ত্ববিদ ফ্রিৎস গ্রেবনার–এর জন্ম।

১৮৭৯ নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠিত হয়। ব্রিটেনের বাইরে ব্রিটিশ সাম্রাজ্যে এটিই ছিল প্রথম মহিলা কলেজ।

১৯০৪ রুশ–মার্কিন জ্যোতিপদার্থবিদ জর্জ আন্তোনি গামউ–এর জন্ম।

১৯১৪ নোবেল শান্তি পুরস্কার (১৯০২) বিজয়ী সুইস মানবতাবাদী চার্লস আলবার্তো গোবাত–এর মৃত্যু।

১৯১৬ জার্মান চিত্রশিল্পী ফ্রানৎস্‌ মার্ক–এর মৃত্যু।

১৯২৫ চিত্রশিল্পী, সংগীতজ্ঞ ও নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু।

১৯৪১ মার্কিন ঔপন্যাসিক শেরউড অ্যান্ডারসন–এর মৃত্যু।

১৯৪৮ ফরাসি অভিনেতা, নাট্যকার ও মঞ্চ নির্দেশক আঁতোন্যাঁ আর্তো–এর মৃত্যু।

১৯৫১ নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস্‌ শুরু হয়।

১৯৫৬ অষ্ট্রেলীয় সাংবাদিক ও ঔপন্যাসিক ডেল কলিন্‌স্‌–এর মৃত্যু।

১৯৬৩ মার্কিন চিকিৎসক ও কবি উইলিয়াম কার্লোস উইলিয়াম–এর মৃত্যু।

১৯৭৬ ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মৃত্যু।

১৯৭৮ সাহিত্যিক, সংবাদিক ও সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন–এর মৃত্যু।

১৯৮৩ কৌতুকাভিনেতা ও চলচ্চিত্রাভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।

২০১১ আধুনিক ইরানীয় জ্যোতিবিজ্ঞানের জননী অ্যালানুশ তেরিয়ানের মৃত্যু।

২০১১ পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী ওলন্দাজ চিকিৎসক সিমন ফান ডার মিয়া–এর মৃত্যু।

২০২২ সর্বকালের সেরা বোলার অস্ট্রেলীয় ক্রিকেটার শেন ওয়ার্ন–এর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধকিশোরদের অপরাধ দমনে নতুন করে চিন্তাভাবনা করতে হবে
পরবর্তী নিবন্ধজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর : সাহিত্য শিল্প ও সংস্কৃতিতে স্মরণীয় ব্যক্তিত্ব