আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করতে উপজেলা ভিত্তিক পৃথক ৯টি যাচাই–বাছাই কমিটি করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। অবশ্য তালিকা প্রস্তুত করার আগে কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা–পরামর্শ করতে হবে। পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সরাসরি মতামত গ্রহণ করবেন।
জেলা বিএনপি সূূত্রে জানা গেছে, গতকাল বুধবার এ যাচাই–বাছাই কমিটি করা হয়। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন কমিটি অনুমোদন করেন। এ বিষয়ে লায়ন হেলাল উদ্দীন আজাদীকে বলেন, গত ২৯ সেপ্টেম্বর জেলা বিএনপির সভা হয়। সভার সিদ্ধান্তের আলোকে জেলার আওতাধীন ইউনিয়নসমূহে দলীয় সমর্থিত প্রার্থীদের পক্ষে জনমত সৃষ্টি এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা এবং দলীয় প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে পর্যালোচনার জন্য কমিটি করা হয়েছে। মূলত এটি জেলা বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে উপজেলা ভিত্তিক যাচাই–বাছাই কমিটি। তারা বাস্তব ভিত্তিক পর্যালোচনার মাধ্যমে দায়িত্বশীল সঠিক মতামতসহ প্রতিবেদন আগামী ১০দিনের মধ্যে জেলা বরাবর প্রেরণ করবেন। তথ্য পাওয়ার পর চূড়ান্ত পর্যালোচনার জন্য সমান্বত উদ্যোগ করা হবে এবং আলোচনা স্বাপেক্ষে চূড়ান্ত প্রার্থী নির্ণয় করা হবে।
কমিটিতে কারা আছেন : আনোয়ারা উপজেলার জন্য গঠিত যচাই–বাছাই কমিটিতে সদস্য করা হয়েছে ৬ জনকে। তারা হচ্ছেন– মাস্টার মো. রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আমিনুল ইসলাম, দিল মোহাম্মদ মনজু ও এম. মনছুর উদ্দিন।
কর্ণফুলী উপজেলা : কর্ণফুলীতে আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং এস.এম. মামুন মিয়া, হাজী মো. ওসমান, মো. ইসমাইল, মো. ফারুক হোসেন, সালেহ জহুরকে সদস্য করা হয়।
বাঁশখালী উপজেলা : মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহ্বায়ক ও আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কামরুল ইসলাম হোসাইনী, মাস্টার মো. লোকমান, দেলোয়ার আজিমকে সদস্য করা হয়।
সাতকানিয়া উপজেলা : জামাল হোসেন ও মুজিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং হাজী মো. রফিকুল আলম, শেফায়েত উল্লাহ চক্ষু, মোস্তাফিজুর রহমানকে সদস্য করা হয়।
লোহাগাড়া উপজেলা : আসহাব উদ্দিন চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল মোস্তফা আমিন, এস.এম. ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, ফৌজুল কবির ফজলুকে সদস্য করা হয়।
চন্দনাইশ উপজেলা : নুরুল আনোয়ার চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু, খন্দকার হেলাল উদ্দিনকে সদস্য করা হয়।
বোয়ালখালী উপজেলা : আজিজুল হক চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং শওকত আলম চৌধুরী, জাবেদ মেহেদী হাসান সুজন, মো. শাহিনুর শাহিনকে সদস্য করা হয়।
পটিয়া উপজেলা : রেজাউল করিম চৌধুরী নেছার ও সাইফুদ্দীন সালাম মিঠুকে যুগ্ম আহ্বায় এবং, স বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মো. ইব্রাহিম, শাহাদাত হোসেন সুমনকে সদস্য করা হয়। এছাড়া উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিটের যাচাই–বাছাই কমিটিতে সদস্য রাজীব জাফর চৌধুরী ও দেলোয়ার হোসেনকে সদস্য করা হয়।










