ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম (কালুরঘাট) অঞ্চলের সোস্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত ইউসেপ কালুরঘাট অঞ্চলের নিয়োগকর্তা কমিটির সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিয়োগকর্তা কমিটির চেয়ারম্যান মো. আতাউর রহমান। উপস্থিত ছিলেন নিয়োগকর্তা কমিটির ভাইস চেয়ারম্যান নুরনবী পাটোয়ারী। সভা সঞ্চালনা করেন উক্ত ডিপার্টমেন্টের ইনচার্জ মো. রেজাউল করিম।
সভায় কালুরঘাট শিল্পাঞ্চলের ২৫ টি শিল্প–কারখানার প্রতিনিধি ও ইউসেপ বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ইউসেপের স্বল্পমেয়াদী কোর্সের সময়সীমা বৃদ্ধি ও কারিগরি স্কুল–কলেজের শিক্ষার্থীদের জন্য অনুদান সংগ্রহের মাধ্যমে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কমিটির সদস্যবৃন্দ এবং নিয়োগকর্তাদের ভূয়সী প্রশংসা করে, ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের সোস্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট ইনচার্জ মো. রেজাউল করিম ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইউসেপ বাংলাদেশের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে কমিটির সকলের অংশগ্রহণমূলক আলোচনা শেষে সভাপতি সকলকে ইউসেপ বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবসময় পরামর্শ ও সহযোগিতার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।








