ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা এ. এম. মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন– অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দীন আলকাদেরী (রঃ) ছিলেন ইসলামের মূলধারা সুন্নীয়তের অন্যতম ধারক।
ইসলামী ছাত্রসেনা উত্তর পাঁচলাইশ শাখার উদ্যোগে গতকাল সভাপতি এইচ এম ফোরকান উদ্দিনের সভাপতিত্বে একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত অর্থ পরিষদের নব–নির্বাচিত কমিটির অভিষেক, সংবর্ধনা অনুষ্ঠান ও অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দীন আলকাদেরী (রঃ) স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
আবিদ সুলতান মুরাদ ও মুহাম্মদ শাহিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নিজাম উদ্দিন নোমানি। এতে প্রধান অতিথি ছিলেন, মাওলানা এ. এম. মঈন উদ্দীন চৌধুরী হালিম। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক কাজী মুহাম্মদ গোফরান চৌধুরী, এডভোকেট মীর মুহাম্মদ ফেরদাউস আলম সেলিম, মুসলেম উদ্দিন, মাওলানা হাফেজ আসাদুজ্জামান এরশাদ, আবুল হাশেম, মাওলানা আলী আজম, এম.শিহাব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাসেল উদ্দিন রাসেল। বিশেষ বক্তা ছিলেন, এম. মাসরুর রহমান। সংবর্ধেয় অতিথি ছিলেন এইচ.এম.নুরুল কবির, এইচ.এম.উমর ফারুক, হাফেজ সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট আজিজুল হক মাসুদ, হাসান ইমাম, মুহাম্মদ কাওছারুল আলম, আরিফ, জেবুল হাসান চৌধুরী, নয়ন, সাজিদ, জামাল, ইলিয়াছ, ফরহাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












