চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হকের আদালত বাদীর সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য্য করেছেন। বাদীর আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, আগামী ২৪ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
দেশজুড়ে আলোচিত আইনজীবী আলিফ খুনের ঘটনায় তার বাবা জামাল উদ্দিনের দায়ের করা মামলায় গত ১৯ জানুয়ারি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশসহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়।












