বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন বিগত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী লেডি ফেরাউন হাসিনা বাংলার ঘরে ঘরে হাজার হাজার মায়ের বুক খালি করে লাশের মিছিল করেছে। ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সরকারকে খুশি করার জন্য ভারতের সংবিধানের ফটোকপি বাংলায় এনে পেস্ট করে তা দিয়ে দেশ চালিয়ে জুলুম নির্যাতনের মাধ্যমে আলেম–ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে খুন করে যুগ যুগ ধরে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু বাংলার প্রতিবাদী মানুষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তা প্রতিহত করে দিয়েছে এবং আজ বাংলার মাটিতে সেই লেডি ফেরাউনের বিচার করে প্রমাণ করেছে যে এ দেশে ফ্যাসিবাদের আর কোনো ঠাঁই হবে না। তিনি গতকাল সোমবার মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উপজেলা শাখার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
খেলাফত মজলিস মহেশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা রহমত উল্লাহর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আতা উল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুছা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহেদুজ্জমান, ছাত্র মজলিস সভাপতি আব্দুল আজিজ, কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আবছার উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাওলানা মহসিন শরীফ, খেলাফত মজলিস কঙবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা জে এইচ এম ইউনুস, সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলাইমান, হেফাজত ইসলাম মহেশখালী সভাপতি মাওলানা জামালুল আনোয়ার, যুব মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন, ছাত্র মজলিস কঙবাজার জেলা সভাপতি আজিম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল খাইর প্রমুখ।










