বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আমির হোসেন বাবুল (৬০) গতকাল মঙ্গলবার বিকালে ইন্তেকাল করেন (ইন্নাইলাহি.. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আমির হোসেন বাবুলের নামাজে জানাযা আজ বুধবার সকাল ১১ টায় কালীপুরে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আমির হোসেন বাবুলের ইন্তেকালে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।













