আমার স্বদেশ
সর্বদা ভালো থাকুক,
আমার স্বদেশ
প্রাণ ফিরে পাক।
আমার স্বদেশ
ইতিহাসের পথে চলুক,
আমার স্বদেশ
বাঙালি সংস্কৃতিতে বাঁচুক।
আমার স্বদেশ
দেশপ্রেমে সবসময় জাগুক,
আমার স্বদেশ
সত্যতে সংগ্রাম করুক।
আমার স্বদেশ
প্রজন্মকে জাগিয়ে তুলুক,
আমার স্বদেশ
আমাদেরকে মানুষ বলুক।









