এন আর স্মৃতি সংসদ আয়োজিত আবিদর পাড়া প্রিমিয়ার লিগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে সোয়াগার স্ট্রাইকার্সকে হারিয়ে আলী আশরাফ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বক্তব্য রাখেন ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর। বিশেষ অতিথি ছিলেন বিএন জেড কোম্পানির স্বত্বাধিকারী বুলবুল হোসেন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসান রুবেল, আসলাস মিয়া, আরফাত আলম, রাকিব আলম, ইব্রাহিম হোসেন, মনিরুজ্জামান, মো. দিলদার হোসেন এবং এন আর স্মৃতি সংসদের জাফর, রাকিব সাজ্জাদ, মারুফ, শুভ, হৃদয়, নাদিম, রিয়াদ। সার্বিক সহযোগিতায় ছিলেন সাজিদ হোসেন, অর্পণ ট্রেডার্স প্রাইভেট লিমিটেড।









