‘এসো সবাই হাসতে শিখি, দেশকে ভালোবাসতে শিখি’ এ স্লোগানকে সামনে রেখে আগামী ২৪ ও ২৫ জুলাই ২ দিনব্যাপী শিশু একাডেমীত চট্টগ্রামে ৩৪ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে বয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, শিশু উৎসব।
এতে দেশ–বিদেশের শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ রয়েছে। প্রথম দিন কর্মসূচিতে রয়েছে বিকাল সাড়ে ৫ টায় উদ্বোধনী অনুষ্ঠান, শিশু চলচ্চিত্র প্রদর্শনী, ইচ্ছেমতো ছবি আঁকা প্রতিযোগিতা। ২৫ জুলাই বিকেল ৫:৩০টা আবৃত্তি প্রতিযোগিতা, লোকনৃত্য প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উৎসব উপলক্ষে ঘরে বসে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে তাদের আঁকা ছবি জমা দিতে পারবেন। উৎসবে অংশগ্রহণে আগ্রহী শিশু–কিশোররা অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে নির্ধারিত নিবন্ধন ফরম পূরণের মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে অংশগ্রহণ সনদ প্রদান করা হবে এবং বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, ক্রেস্ট ও সম্মাননা। প্রেস বিজ্ঞপ্তি।












