আনন্দবাজারে ডোবায় গাড়িচালকের অর্ধগলিত লাশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকার একটি ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মঞ্জুর আলম। তিনি আনন্দবাজার এলাকার বাদশা মিয়ার ছেলে। পেশায় তিনি গাড়িচালক ছিলেন। গতকাল সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

তার মৃত্যু কখন, কীভাবে হয়েছেসে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। তবে নিহতের শ্যালক মো. হাসান জানিয়েছেন, গত ৬ মার্চ থেকে মঞ্জুর আলম নিখোঁজ ছিলেন। তার খুঁজে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

বন্দর থানার ওসি আব্দুর রহিম আজাদীকে বলেন, আমরা একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছি। কখন, কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে আমাদের তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো আপডেট নেই। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর কীভাবে মৃত্যু হয়েছে সেটি পরিষ্কার হবে।

পূর্ববর্তী নিবন্ধজমি নিয়ে বিরোধ, দুই ছেলের মারধরে বৃদ্ধ বাবার মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অস্ত্র ও গোলাবারুদসহ যুবক গ্রেপ্তার