আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট সভা

| সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক জরুরি ক্যাবিনেট সভা গতকাল রবিবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, পীরবাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মু.জি.)। প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল, সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মু.জি.) ও বিশেষ অতিথি ছিলেন সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ্‌ (মু.জি.)। আনজুমান ক্যাবিনেট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, মাহমুদ নেওয়াজ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার সদ্য বিদায়ী চেয়ারম্যান আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলীম রিজভী।

সভায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)-কে মনোনয়ন প্রদান করেন পীর আল্লামা সাবির শাহ্‌ (মু.জি.)। তাছাড়া হুযুর কেবলা আনজুমান ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারি হিসেবে এস.এম গিয়াস উদ্দীন (সাকের) কে পদোন্নতি, মাহমুদ নেওয়াজকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এবং প্রেস এন্ড পাবলিকেশনের দায়িত্ব, ক্যাবিনেট মেম্বার হিসেবে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেককে মনোনয়ন দেন। এছাড়াও আনজুমানের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোয়ার হোসেন মুন্না ও জহুরুল হককে সদয় মনোনয়ন প্রদান করেন। অপরদিকে, অধ্যক্ষ আবু তালেব বেলালকে মাসিক তরজুমানের নির্বাহী সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করেন। সদ্য মনোনীত ব্যক্তিবর্গকে হুযুর কেবলা স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের নির্দেশনা প্রদান করেন।

আনজুমানের নেতৃবৃন্দ নবনিযুক্ত ব্যক্তিদের অভিনন্দন জানান এবং সর্বসম্মতভাবে একমত প্রকাশ করে সকল কর্মকান্ডে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাশেষে হুযুর কেবলা (মু.জি.) সংশ্লিষ্ট সকলের জন্য মহান রাব্বুল আ’লামীনের নিকট দো’আ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তাসহ ২ জনকে ৪ বছর করে কারাদণ্ড
পরবর্তী নিবন্ধ৭৮৬