আতাউর রহমান ছোট বাচ্চাদের মতো সরল ছিলেন : জাহিদ হাসান

| বুধবার , ১৩ মে, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

প্রয়াত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। মঙ্গলবার রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত আতাউর রহমানের জানাজায় অংশ নিয়ে স্মৃতিচারণ করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হাসান বলেন, আতাউর রহমান ছিলেন অত্যন্ত জ্ঞানী, গুণী ও পণ্ডিত মানুষ। একইসঙ্গে তিনি ছিলেন একেবারে শিশুদের মতো সহজ–সরল ও প্রাণবন্ত। তার শূন্যস্থান কখনোই পূরণ হওয়ার নয়। লেখক হুমায়ূন আহমেদের নুহাশ পল্লীতে আতাউর রহমানের সঙ্গে তার অনেক স্মৃতি রয়েছে বলেও জানান জাহিদ হাসান। তিনি বলেন, আমাকে অনেক আদর করতেন, পরামর্শ দিতেন। উনি খুব সুন্দর করে বাংলা ও ইংরেজি বলতে পারতেন, যা আমরা অনেকেই পারি না। দেশের মঞ্চনাট্যের কিংবদন্তির মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু সচেতনতা প্রামাণ্যচিত্রে পূর্ণিমা
পরবর্তী নিবন্ধআমরা আপনাকে ভুলবো না আতা ভাই : লাকী ইনাম