শাশ্বত ধ্বনি পরিষদের হযরত মুহাম্মদ (স.)-কে নিবেদিত কবিতার আবৃত্তি অনুষ্ঠান আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে আয়োজন করেছে। ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মহানবী প্রিয়তম সুন্দরতম’ শীর্ষক এ আয়োজনে আলোচনায় অংশগ্রহণ করবেন সংস্কৃতিজনরা। সভাপতিত্ব করবেন আবৃত্তি শিল্পের শিক্ষক শাশ্বত ধ্বনি পরিষদের আহ্বায়ক মোসতাক খন্দকার। এ ছাড়াও অনুষ্ঠানসূচিতে রয়েছে আমন্ত্রিত আবৃত্তি ও সংগীত শিল্পীদের রাসূল (স.)-কে নিবেদিত একক আবৃত্তি ও সংগীত পরিবেশনা। প্রেস বিজ্ঞপ্তি।












