শিল্পী শুভ দাশ ও ঐশী রক্ষিতের মৌলিক পূজার গান ‘আগমনী’র আলপনা’–র মুক্তি উপলক্ষ্যে সোমেশ্বর নৃত্যালয়ের উদ্যোগে আজ বুধবার সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে সাংস্কৃতিকসন্ধ্যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী শুভ দাশ ও ঐশী রক্ষিত। নৃত্য পরিবেশন করবে সোমেশ্বর নৃত্যালয়ের শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, আজিম গ্রপের পরিচালক অনুপ বরণ দাশ। সভাপতিত্ব করবেন সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। উপস্থাপনায় থাকবেন আবৃত্তিশিল্পী কংকন দাশ। প্রেস বিজ্ঞপ্তি।










