ইন্টারন্যাশনাল তায়কোয়ান্ডো ফেডারেশন (আইটিএিফ) বাংলাদেশের এক মতবিনিময় সভা গত ২৪ ফেব্রুয়ারি সংগঠনের কার্যালয়ে আইটিএফ বাংলাদেশের সভাপতি ও প্রধান প্রশিক্ষক মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আইটিএফ বাংলাদেশের উপদেষ্টা হিসেবে চট্টগ্রাম জেলা ক্রীড়া পরিষদের কাউন্সিলর ও সাবেক ফুটবলার মোহাম্মদ মাশিউল আলম স্বপন দায়িত্ব গ্রহণ করায় তাকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডা. মো. শফি, সহ–সভাপতি আশিক রহমান, আফতাব ফরহান, দপ্তর সম্পাদক শারমিন আক্তার, প্রচার সম্পাদক মাহমুদা ঈশিতা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।











