ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্র এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড গতকাল মঙ্গলবার এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের পক্ষে সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম এবং ইম্পেরিয়াল হাসপাতালের পক্ষে সিএফও অ্যান্ড কোম্পানি সেক্রেটারি এম মনোয়ারুল হক, এফসিএমএ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইইবি, চট্টগ্রামের পক্ষে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন ও সহকারী নির্বাহী কর্মকর্তা সুদীপ কুমার চন্দ এবং ইম্পেরিয়াল হাসপাতালের পক্ষে চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মো. নুরুল করিম, পরিচালক প্লান্ট অপারেশন প্রকৌশলী মো. মহিউল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ হোসেন, অ্যাকাউন্টস অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার রুবেন চৌধুরী ও ব্যবসা বিভাগের সহকারী ম্যানেজার সামিহা চৌধুরী উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে আইইবি’র প্রকৌশলী সদস্য ও প্রকৌশলী পরিবার হ্রাসকৃত মূল্যে ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা সুবিধা পাবে। প্রেস বিজ্ঞপ্তি।












