নাট্যচর্চা ও অভিনয় দক্ষতা বিকাশের লক্ষ্যে ‘অভিনয়ে হোক আত্মপ্রকাশ, থিয়েটারেই জীবনের বিকাশ’ স্লোগানে অরিন্দম নাট্য সম্প্রদায় আয়োজিত ২২ ঘণ্টার বিশেষ নাট্য কর্মশালার শেষ পর্ব গত ১৫ জুন অনুষ্ঠিত হয়। ৫ দিনব্যাপী কর্মশালায় ২৩ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নাট্যব্যক্তিত্ব ড. সাইদুর রহমান লিপন, মোকাদ্দেম মোর্শেদ ও বাপ্পা চৌধুরী। এতে অভিনয়ের বিভিন্ন কৌশল, মঞ্চচর্চা, নাট্যভাবনা ও সৃজনশীলতা বিকাশের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা নাটকের নান্দনিকতা, চরিত্র নির্মাণ এবং মঞ্চ উপস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে হাতে–কলমে ধারণা লাভ করেন।সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করেন অভিনেত্রী ও নির্দেশক শুভ্রা বিশ্বাস। উপস্থিত ছিলেন অরিন্দম নাট্য সম্প্রদায়ের প্রেসিডেন্ট আকবর রেজা, শিশির দত্ত, মুনীর হেলাল, সাবিরা সুলতানা বীণা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












