মুক্তবুদ্ধি চর্চা বিষয়ক প্রকাশিতব্য পত্রিকা ‘অভিমুখ’ এর প্রকাশনা উৎসব আজ ১০ মার্চ চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন লায়ন রূপম কিশোর বড়ুয়া। উদ্বোধক থাকবেন লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, ডা. প্রীতি বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক আবসার মাহফুজ, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক আবু তালেব বেলাল, মোহাম্মদ জয়নুল আবেদীন। সভাপতিত্ব করবেন অধ্যক্ষ (অব.) সুপ্রতিম বড়ুয়া।
এছাড়া লেখক, সংগঠক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ শুভেচ্ছা কথামালা ও লেখাপাঠে অংশ নেবেন। প্রকাশিতব্য ‘অভিমুখ’ এর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












