অবরোধের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে

আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

বিএনপি নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বিএনপির তথাকথিত অবরোধের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের মানুষ হত্যা, জ্বালাওপোড়াও জাতি কখনো মেনে নেবে না। আমরা অনেক ধৈর্য্য ধরেছি। বিএনপি জামাতকে রাজপথে কঠোরভাবে মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের সম্পদ ও দেশের মানুষের জানমাল যাদের হাতে নিরাপদ নেই, জনগণ তাদের কখনো ক্ষমতায় চায় না। দেশের মানুষ নৈরাজ্য চায় না। শান্তি ও উন্নয়ন চায়।

গতকাল বিকেল ৩টায় চন্দনাইশ উপজেলার দোহাজারী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান এসব কথা বলেন।

দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুস শুক্কুরের সভাপতিত্বে ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ কাসেম, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দীন মুরাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শিবলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুর রহিম, উপদপ্তর সম্পাদক জসিম উদ্দিন, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জাব্বার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ উপদেষ্টা সদস্য লায়ন নজরুল ইসলাম তালুকদার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম শাহাদাৎ নবী খোকা প্রমুখ।

হাটহাজারী : বিএনপির অবরোধ কর্মসূচির প্রতিবাদে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম বলেছেন, বিএনপিজামাতের আগুন সন্ত্রাস মোকাবেলায় রাজপথে আছি। কাউকে এ দেশ নিয়ে আর ষড়যন্ত্র করার সুযোগ দেয়া যাবে না। এদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। হাটহাজারী বাসস্ট্যান্ড চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. হাদি শফিউল্লাহ, এস এম মোরশেদুল আলম, আজম উদ্দিন, শেখ গোলাম মুস্তফা, শ্যামল বড়ুয়া, ইসমাঈল মুহুরী, হারুনুর রশিদ, সৈয়দ নুরুল আলম, নোমান খান, মোসলেহ উদ্দিন মাসুদ, আকতার হোসেন প্রমুখ।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ : বিএনপিজামায়াতের হরতাল ও পুলিশ সদস্যকে হত্যার প্রতিবাদে নগরীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি, শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। হরতাল প্রতিরোধে নগরীর বিভিন্ন পয়েন্টে নগর স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অবস্থান নেন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর নেতৃত্বে নগরীর ২ নম্বর গেটের জয় বাংলা চত্বরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান ও দেবাশীষ আচার্য্য। নগরীর এক্সেস রোড মোড়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপপাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি সুজিত দাশ, আজাদ খান অভি, সহ সভাপতি আব্দুর রশিদ লোকমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়া সহসভাপতি এডভোকেট তসলিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ কার্য নির্বাহী সংসদের সদস্য আজগর আলি। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত মো. বেলালের নেতৃত্বে ভোর ৬টায় লালখান বাজার মোড়ে অবস্থান নেন সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।

নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : বিএনপির নাশকতা, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এর আগে আ’লীগ নেতা মো. আলী আকবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এ কে এম এম জাফরুল্লাহ চৌধুরী। বক্তব্য দেন, আব্দুল মাবুদ, মো. নাসির, তপন দাস, মো. আদনান আব্বাস, মোহাম্মদ সেলিম, মো. হারুনুর রশিদ, নটরাজ দাশগুপ্ত, মোহাম্মদ বেলাল, মো. জামিল, মো. শাহাব উদ্দিন, মোহাম্মদ সিরাজ, সুমন নাগ, মোহাম্মদ স্বপন, মোহাম্মদ সুমন, আরিফ শেখ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির হোসেন, সাকিব, মোহাম্মদ মেহেদী, মো. দুলাল, বাবুল দাস, অংকুর কান্তি পাল, জয় দাস, মোহাম্মদ আফসার।

পূর্ববর্তী নিবন্ধ২৮ অক্টোবরের নাশকতার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি
পরবর্তী নিবন্ধআন্তঃসীমান্ত রেল যোগাযোগসহ ৩ প্রকল্প উদ্বোধন করবেন হাসিনা-মোদী আজ