বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ কর্ণফুলী জোনে চট্টগ্রাম আজ নিজেদের দ্বিতীয় খেলায় রাঙ্গামাটি জেলা দলের মুখোমুখি হবে। বেলা ১.৪৫টায় বান্দরবান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার ও সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত চৌধুরী পাবলু দলের সফলতা কামনায় চট্টগ্রামবাসীর দোয়া কামনা করেছেন। চট্টগ্রাম তাদের প্রথম ম্যাচে ৩–০ গোলে খাগড়াছড়িকে হারিয়েছিল।












