নির্মাণাধীন পরিত্যক্ত বাড়িটার মতো
পড়ে আছি নগরীর এক কোণে,
অর্ধেক স্বপ্নে স্মৃতির ইট গাঁথা
অর্ধেক ভেঙেছে ক্ষণে ক্ষণে।
মরচে ধরা রেলিংয়ে মৃত মন
সিঁড়ির ধাপে পিছলে যায় পা,
ছাদের কিনারে খাদের নীরবতা
ব্যথার বালিতে স্বপ্ন পড়ে চাপা।
জানালাহীন দেয়ালে জমে ধুলো
কেউ আসে না খোঁজ নিতে আর,
বাধাহীন বাতাস বলে বিরহ কথা
বেলাশেষে ভাঙে নীরার সংসার।










