অংকুর বৃত্তি প্রকল্প–২০২২’এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অংকুর শিশু কিশোর চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। গতকাল শুক্রবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধিবেশন অনুসারে সভাপতিত্ব করেন অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর শাখার আহ্বায়ক ফখরুল ইসলাম ও সদস্য সচিব হোসাইন আজম। প্রধান অতিথি ছিলেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী।
অংকুর ধানসিঁড়ি ও পানকৌড়ি জোনের পরিচালক সালাহউদ্দীন আকাশ ও সানা উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য মিফতাহুল ইসলাম সাবিতের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিন্যান্স ডিপার্টমেন্টের শিক্ষক প্রফেসর ড. তানভীর হায়দার আরিফ, অংকুরের কেন্দ্রীয় উপদেষ্টা মুজাহিদুল ইসলাম। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও অংকুরের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।














