৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের, অনুপস্থিত ট্রাম্প

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১৬ পূর্বাহ্ণ

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার ২৫তম বার্ষিকী শুক্রবার স্মরণ করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুপস্থিত ছিলেন। এ সময় হামলায় নিহতদের স্বজনেরা তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেন। খবর বাসসের।

অস্বাভাবিক এক সিদ্ধান্তে ট্রাম্প নিউইয়র্কের স্মরণ অনুষ্ঠানে না গিয়ে পেন্টাগনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা বিমান দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালানো হয়। ওই হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের বেশির ভাগই ছিলেন সেখানে। ওই হামলা বিশ্বব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে। ৯/১১ হামলার পর শুরু হওয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধের সঙ্গে ইরানের সঙ্গে চলমান সংঘাতকে যুক্ত করার চেষ্টা করেন রিপাবলিকান এই ধনকুবের।

ওই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা তৈরি হয়। ট্রাম্প বলেন, আজ আমরা সেই পবিত্র শপথ আবারও গ্রহণ করছি, যা ২৫ বছর আগে তাদের স্মরণে নিয়েছিলাম। আমরা কখনোই, কোনোদিনই তাদের ভুলব না। আর এ কারণেই আমরা আজ লড়াই করছি। তিনি আরও বলেন, আমাদের কোনো বিকল্প নেই। জয় ছাড়া আর কোনো পথ নেই। আমরা কঠোরভাবে লড়ব। জয়ের জন্যই লড়ব। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ট্রাম্পের আগে দায়িত্ব পালন করা চার জীবিত প্রেসিডেন্টহামলার সময় প্রেসিডেন্ট থাকা রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ এবং ডেমোক্র্যাট জো বাইডেন, বারাক ওবামা ও বিল ক্লিনটন উপস্থিত ছিলেন।

নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে আয়োজিত শোকাবহ বার্ষিক অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। ৯/১১এর ঘটনাপ্রবাহ মিনিট ধরে স্মরণ করা হয়। স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে অনুষ্ঠান শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধফিলিপিন্সে ফেরিতে আগুনে মৃত ৩৫
পরবর্তী নিবন্ধবাব আল-মান্দেব প্রণালীতে হুতি নিয়ন্ত্রণের প্রভাব জ্বালানি বাজারে