৭ উইকেটে হারল বাংলাদেশ

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৮:৫২ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও হারল বাংলাদেশ। শুধু জয় নয়, রান রেটের জন্য সমীকরণ মেলানোর কঠিন চ্যালেঞ্জ ছিল তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দলের সামনে। এই ম্যাচে জয়ের সম্ভাবনাও কোনো পর্যায়ে তৈরি করতে পারেনি বাংলাদেশ। বাজে ব্যাটিংয়ের পর ধারহীন বোলিংয়ে হেরেছে ৭ উইকেটে। ৮৭ বল বাকি থাকতে ১৬১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে আফগানিস্তান। আগামী শনিবার ফাইনালে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টানা দুই জয় পাওয়া দলটি। খবর বিডিনিউজের।

৯৩ বলে ৬৬ রানের জুটিতে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রেহমাত শাহ ও হাশমাতউল্লাহ শাহিদি। ৯০ বলে পাঁচ চারে ৬৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রেহমাত। ৫৪ বলে চার চারে ৩৬ রান করেন শাহিদি। একমাত্র টেস্টে ড্র করার পর ত্রিদেশীয় সিরিজে টানা দুই ওয়ানডেতে হেরে একরাশ হতাশা নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের পাটাতনের নিচে তিন লাখ ২০ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধখাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, পণ্যের প্যাকেটে থাকতে হবে বিএফএসএ নম্বর