ত্রিদেশীয় সিরিজে ৮৫৯ রানের ম্যাচে ইংলিশদের হতাশ করে ২ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। গতকাল বৃহস্পতিবার রাতে রাওয়ালপিন্ডিতে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা ১ বল বাকি থাকতে জয় তুলে নেয়। তারা করে ৪৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৩০ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। মাত্র ১১৬ বলে ২০২ রান করেন তিনি। জবাবে শ্রীলঙ্কা আভিস্কা ফার্নান্ডোর ৯৭,পাভান রত্নায়েকের ১৩০,দাসুন শানাকার ৯৭ এবং জানিথ লিয়ানাগের অপরাজিত ৬১ রানের বদৌলতে দীর্ঘপথ পাড়ি দিতে সক্ষম হয়।
শ্রীলঙ্কার এই জয়ের মাধ্যমে হয়েছে রেকর্ড। নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এটি। আর সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডে এর অবস্থান দুই নম্বরে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।












