২ শিক্ষক, ৭ কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত

আবু সাঈদ হত্যাকাণ্ড

| মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত এজাহারভূক্ত আসামী দুই শিক্ষক এবং সাত কর্মকর্তা–কর্মচারীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন– লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান। বরখাস্ত হওয়া কর্মকর্তা–কর্মচারীরা হলেন– কেন্দ্রীয় ভান্ডারের সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের উপ–রেজিস্ট্রার মাহবুবা আক্তার, প্রক্টর অফিসের রাফিউল হাসান রাসেল, নিরাপত্তা শাখার উপ–রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম জনি, কর্মচারী আমির হোসেন, আশিকুন্নাহার টুকটুকি এবং নুরনবী। খবর বাসসের।

এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ, ছাত্র সংসদ চালু এবং শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮তম সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলিংক পাঠিয়ে কৌশলে ফেসবুকের নিয়ন্ত্রণ নিয়ে ‘ব্ল্যাকমেইলিং’
পরবর্তী নিবন্ধফ্যাসিবাদী শাসন প্রবর্তন করতে রক্তাক্ত ২৮ অক্টোবর ঘটানো হয়