১ সেপ্টেম্বর জাতীয় পুতুলনাট্য দিবস ঘোষণার দাবি

ক্যানভাস পাপেট থিয়েটারে শিল্পী মুস্তাফা মনোয়ারকে স্মরণ

| বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

জন্মবার্ষিকীতে শিল্পী মুস্তাফা মনোয়ারকে স্মরণ করল পটিয়ার ক্যানভাস পাপেট থিয়েটার। জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে গত ১ সেপ্টেম্বর এই আয়োজনে ছিল কথামালা, সম্মাননা স্মারক প্রদান ও পাপেট নাটক ‘ফড়িং রাজা’ প্রদর্শনী।

কিংবদন্তি পুতুলনাট্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জন্মবার্ষিকী উপলক্ষে ক্যানভাস থিয়েটারের প্রতিষ্ঠাতা ও পরিচালক পাপেটিয়ার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুতুলনাট্য সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টের (বিটা) নির্বাহী পরিচালক শিশির দত্ত ও প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমকে। পৃষ্ঠপোষক সম্মাননা পান পুষ্টি অ্যান্ড পিউরের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম।

এতে অতিথি ছিলেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি শুভ্রা বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ ও প্রত্যাশী সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠানে ১ সেপ্টেম্বরকে ‘জাতীয় পুতুলনাট্য দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।

স্বাগত বক্তব্য রাখেন ক্যানভাস থিয়েটারের উপদেষ্টা পরিষদের সদস্য ড. বিকিরণ বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন ক্যানভাস পাপেট থিয়েটার সদস্য খোকন মিয়া। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্যানভাস পাপেট থিয়েটারের পুতুলনাট্য ‘ফড়িং রাজা’ প্রদর্শিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমইজ্যারটেকে ইয়াবা উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধসন্ত্রাস-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডিআইজি