হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না : আমান

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা–২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, মানুষকে হত্যার দায়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না। গতকাল বুধবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

আমান উল্লাহ আমান আরো বলেন, ছাত্র–জনতা হত্যা মামলায় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড ও হেফাজতের সমাবেশে মানুষ হত্যাসহ বিভিন্ন হত্যার দায়ে পতিত স্বৈরশাসক হাসিনার আরো অনেকবার ফাঁসি হবে। নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

একটি মহল ভারত থেকে বাংলাদেশে জ্বালাও–পোড়াও করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজনগণই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে
পরবর্তী নিবন্ধবান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত বিষয়ে সভা