হালিশহরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ৯:৫৬ পূর্বাহ্ণ

নগরের হালিশহরে শান্তিবাগ এলাকায় সাত নম্বর লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। খবর বাংলানিউজের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ–কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান। তিনি বলেন, রাস্তার পাশে সাত নম্বর বাসটি রেখে চালক ও হেলপার ভাত খেতে গিয়েছিলেন। বাসের পেছনে আগুন দেখে স্থানীয়রা ও চালক–হেলপার ছুটে এসে আগুন নেভায়। চালক বাসটির মালিক। বাসের পেছনের ছয়টি সিট আগুনে পুড়ে যায়। বাসে কোনো যাত্রী ছিল না আর হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ি ঝিরিতে পড়ে হাতির বাচ্চার মৃত্যু
পরবর্তী নিবন্ধটেকনাফে বিদেশি মদসহ মাদক কারবারি আটক