হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনালে পতেঙ্গা যুব সংঘ

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে জাগৃতি’র আয়োজনে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পতেঙ্গা যুব সংঘ। গত বৃহস্পতিবার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১ম সেমিফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ৮৭ গোলে মাদার্শা একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা গোলশূন্য অবস্থায় ড্র ছিল।

তকিবুল হাসান চৌধুরী তকির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার মনির। তার হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. মো. আবু তৈয়ব।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের চূড়ান্ত পর্ব ৮ জুন শুরু
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে পাইন্দং গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন