হাওলা দরবার জিয়ারতে গাউছুল আজম মাইজভান্ডারী কাফেলা

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

গাউসুল আযম শাহসূফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (ক.) দ্বিশত বেলাদত বার্ষিকী উপলক্ষে হাওলা দরবার শরিফ জিয়ারত করেছে খোলাফায়ে গাউসুল আযম মাইজভান্ডারী (ক.) কাফেলা।

গত ২৪ অক্টোবর আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর ব্যবস্থাপনায় উপজেলার হাওলা দরবার শরিফের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ নঈমুল কদ্দুস আকবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন গাউছুল আজম মাইজভান্ডারীর সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি। বিশেষ মেহমান ছিলেন শাহজাদা সৈয়দ ডা. হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী। উপস্থিত ছিলেন গাউছে হাওলা দরবার পীরজাদা সৈয়দ সাইফুল কুদ্দুস আকবরী, সৈয়দ মুনিরুল কুদ্দুস আকবরী, মোসাদ্দেক আহম্মদ খান, শাহজাদা সৈয়দ ইকতিসাব আকবরী। এছাড়াও আমির ভান্ডার দরবার, চরণদ্বীপ দরবার, আহল্লা দরবার, ফরহাদাবাদ দরবার, সাতগাছিয়া দরবার, সাতবাড়িয়া হাফেজ নগর দরবার, কাঞ্চন নগর রাহমানিয়া দরবার, ইয়াকুব ভান্ডার দরবার, হালিশহর রেজভিয়া দরবার, আমিন ভান্ডার দরবার ও মাওলানা ইউসুফ আলী শাহ (র🙂 আওলাদগণসহ খোলাফা এ গাউসুল আজম মাইজভান্ডারী দরবারের আওলাদগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅতিপর্যটনের চাপে কক্সবাজার : সৈকত বাঁচাতে এখনই সচেতন হতে হবে
পরবর্তী নিবন্ধমাদক ও কিশোর গ্যাং গডফাদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ পুলিশের