স্মৃতির শহরে ধুলো জমে আছে সোমা মুৎসুদ্দী | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ স্মৃতির শহরে ধুলো জমে আছে বহুদিন, বসন্ত যেনো থমকে আছে অজানা কারো ইশারায়। মাঝে, মাঝে মনে হয় এ–শহর কবিতার নয় এ–শহর আড্ডার নয়, নয় হৈচৈ কোলাহলের। এ–শহরে বাস করে অদৃশ্য এক খুনী যে প্রতিনিয়ত খুন করে কিছু মানবিক কবিতায়।